© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

শেয়ার করুন:
জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ০৭ নভেম্বর, ২০২৫
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে। 

তবে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

জানা যায়, আজ শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ জন শিক্ষার্থী।

তারা সবাই ১৮তম ব্যাচের শিক্ষার্থী। পরে লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, নৌকায় ১০-১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন।

নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।

টিজে/টিকে   

মন্তব্য করুন