‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের পদে থাকলেও এখনো পদত্যাগ করেননি।

এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করেছেন।

এনসিপিতে আসার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, ‘যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদেও সুযোগ পাইনি। এখন যুবলীগে কোনো কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি।

এ বিষয়ে শেরপুর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন, এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আইকে/ টিএ

 

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026