ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ বাংলাদেশির

উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে ভিয়েতনামে পাড়ি জমিয়েছিলেন পারভেজ মণ্ডল (২১) নামে এক বাংলাদেশি যুবক। কিন্তু পরবাসের সড়ক দুর্ঘটনাই শেষ করে দিল তার সব স্বপ্ন, ভেঙে দিল এক অসহায় পরিবারের ভরসার শেষ আশাটুকু।

এদিকে পারভেজের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রবাসী সাকিব মিয়া। তিনি বলেন, ‘পারভেজ আমাদের গ্রামের ছেলে। খুব পরিশ্রমী ছিল। সকালে মোটরসাইকেল যোগে কাজে যাওয়ার সময় প্রাণ হারায় সে।’

নিহত পারভেজ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ভিয়েতনামে যান পারভেজ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ পারভেজের পরিহিত কোম্পানির পোশাক দেখে তার পরিচয় শনাক্ত করে।

নিহত পারভেজের বাবা কিয়ামদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘অনেক টাকা দেনা করেছি, সব টাকা কিস্তি ও ধার করা। এখনো অর্ধেক দেনাও শোধ করতে পারিনি। এখন দেনা শোধ করব কীভাবে আর ছেলের লাশ নিজের টাকায় দেশে আনব কীভাবে।’

নিহতের মা হাসি বেগম চোখ মুছতে মুছতে বলেন, ‘আমি অসুস্থ, আমার ছেলেই আমার চিকিৎসার খরচ দিত। সে বলতো, আম্মু, আমি কামাই রোজগার করে যখন দেশে যামু, তোমাগো জন্য কিছু করমু, তখন বিয়া করমু। তুমি আমার জন্য দোয়া কইরো। আমি তো তোমাগো জন্যই এখানে কষ্ট করতেছি।’

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026