অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির প্রেম যেন ভেঙে গেছে : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমার কাছে মনে হয় দেশের রাজনৈতিক অবস্থা ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে। এটা এ কারণে বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারের যেকোনো কর্মকাণ্ড, যেকোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়েছে। মাঝে একবার অল্প কিছুদিনের জন্য একটু ঝামেলা হয়েছিল। কিন্তু ১৫ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সেই মিটিংয়ের পর বিএনপি ঘোষণাই করেছিল, তারা অন্তর্বর্তী সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে।

কিন্তু সেই যে ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, যা-ই বলি না কেন, সেই প্রেম যেন ভেঙে গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, সর্বশেষ আজকে যে নয়াপল্টনের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালির আগে বিএনপির একটি সংক্ষিপ্ত সভা হয়েছিল। সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের। আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে, যাতে নির্বাচন ব্যাহত হয়। তার মানে নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয় অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, তার জন্য অন্তর্বর্তী সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে। 

তিনি বলেন, অভিযোগ করেছে কে? অন্তর্বর্তী সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি। কেন? এই সম্পর্কটা কেন হলো? এই সম্পর্কটা যে ভেঙে গেল, এই যে বিরোধটা তৈরি হলো- এর পেছনে মূল ঘটনা হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা, সেটা নির্ধারণের জন্য যখন জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ হস্তান্তর করল প্রধান উপদেষ্টার কাছে, গণভোট করতে হবে এবং সেই গণভোটের মধ্যে কী থাকবে, কী প্রশ্ন থাকবে জনগণের কাছে- সেটা যখন উপস্থাপন করা হলো, তখন সেখানে বিএনপি প্রতিবাদ করল।

তিনি আরো বলেন, বিএনপি বলল যে আমরা যে সমস্ত পয়েন্টে আপত্তি করেছিলাম (নোট অফ ডিসেন্ট), সে আপত্তির কথাগুলো উল্লেখ না করেই এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। আমি যে আপত্তি করেছিলাম, সেই জিনিসটা এখানে আর নাই। তাহলে জনগণের কাছে যখন যাবে এটা, জনগণ কী দেখবে?

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026