সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি

নতুন বছরে সরকারি কর্মজীবীরা ভোগ করবেন মোট ২৮ দিনের ছুটি। এর মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। চলতি ২০২৫ সালে সরকারি ছুটি ছিল ২৭ দিন। আগামী বছর ছুটি বাড়ছে একদিন।

২০২৬ সালের ৫ আগস্ট প্রথমবারের মতো সরকারি ছুটি পাবেন দেশের সরকারি চাকরিজীবীরা। এদিনকে ‘সাধারণ ছুটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ২ জুলাই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রের ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়বে। মূলত ১৯ দিনের ছুটি কার্যদিবসে থাকবে।’

প্রতি বছরই শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে) এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সাধারণ ছুটি থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নতুন একটি ছুটি।

২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এদিন সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026