যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বন্দুকধারীর গুলিতে এক পুলিশসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জার্সি শহরে এ বন্দুক হামলায় ঘটনা ঘটে। গোলাগুলিতে আরও দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। খবর রয়টার্স

এ ঘটনায় ওই এলাকার বেশ কিছু স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে, দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন না।

জার্সি শহরের পুলিশ প্রধান মাইকেল কেলি বলেছেন, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা, দুজন সন্দেহভাজন বন্দুকধারীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম জোসেপ সিলস, বয়স ৩৯ বছর। ওই পুলিশ কর্মকর্তা নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

হাডসন কাউন্টি কৌঁসুলির অফিস থেকে জানানো হয়েছে, গোলাগুলির ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

বিবিসি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর বারোটার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।

দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে একটি সুপারমার্কেটে আশ্রয় নেন এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখেন। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে।

হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দু’জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছোঁড়ে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, জার্সি সিটিতে ঘটা গোলাগুলির খবর জেনেছেন। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ট্রাম্প বলেন, স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026