© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম-৮ আসনে জাপার প্রার্থী বাবলু

শেয়ার করুন:
চট্টগ্রাম-৮ আসনে জাপার প্রার্থী বাবলু
own-reporter
০৫:৫২ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

বুধবার দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনকে। আর বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে।

এই আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন আহমেদ বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে ১৩ জানুয়ারি উপনির্বাচনের তারিখ ঠিক করেন নির্বাচন কমিশন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন