© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমন মৌসুমে ধান-চালের সংগ্রহে মূল্য বৃদ্ধি করলো সরকার

শেয়ার করুন:
আমন মৌসুমে ধান-চালের সংগ্রহে মূল্য বৃদ্ধি করলো সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ০৯ নভেম্বর, ২০২৫
সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়ে এ অভিযান ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। কারণ এ সময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়, কখনো কখনো সেচ খরচ লাগেই না।

তার পরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।’

আইকে/টিএ

মন্তব্য করুন