© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধান এর সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধান এর সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ০৯ নভেম্বর, ২০২৫
পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ  সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।



আজ (৯ নভেম্বর) রবিবার ঢাকা সেনাসদরে এডমিরাল নাভিদ আশরাফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।



সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।



এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন AMAN এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করেন।

এসএন 


মন্তব্য করুন