© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ পিএম | ১০ নভেম্বর, ২০২৫
রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় তাদের গ্রেপ্তারের কথা জানায় ডিবি। ক্ষুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার কৃত নেতাকর্মীদের পরিচয় জানায়নি ডিবি।

এসএস/টিকে

মন্তব্য করুন