© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শপথ নেবেন না ধানের শীষ প্রতীকের বিজয়ীরা

শেয়ার করুন:
শপথ নেবেন না ধানের শীষ প্রতীকের বিজয়ীরা
central-desk
১২:৪৮ পিএম | ০১ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে অভিযোগ করে ঘোষিত ফলাফল বাতিল ও অবিলম্বে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়’ আগামী দিনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শীষ প্রতীক নিয়ে ছয়জন নির্বাচিত হয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোট ডাকাতি করা হয়েছে। এই কলঙ্কজনক নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য সাংবাদিকদের বলেন, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা সবাই তাদের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরেন। পরে ধানের শীষের বিজয়ীদের শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত হয়।

 

টাইমস/জিএস

 

মন্তব্য করুন