© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেন্টিলেশনে বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র

শেয়ার করুন:
ভেন্টিলেশনে বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ পিএম | ১০ নভেম্বর, ২০২৫
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সপ্তাহখানেক আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বেশ কিছুদিন আইসিইউতে রাখার পর সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থার আরও অবনতি হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। বর্ষীয়ান এই অভিনেতার বয়স বিবেচনায় রেখেই তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছে।

ধর্মেন্দ্রের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। এদিন সকাল থেকেই পরিবারের সদস্যদের বারবার হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। যদিও অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তবে গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী বিমানবন্দরে পাপারাজ্জিদের জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন। সেসময় তিনি ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছিলেন।

এর আগে একাধিকবার ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সেসময় ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা বলেছিলেন, ‘আমি একদম ভালো আছি।’

এসএন 

মন্তব্য করুন