© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপালে বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ তিনজনের প্রাণহানি

শেয়ার করুন:
নেপালে বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ তিনজনের প্রাণহানি
international-desk
০৬:৫৮ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৯

নেপালে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দানুশা জেলার একটি বাড়ির আঙিনায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রাধুমনা কারকির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দানুশা জেলার একটি আবাসিক ভবনের আঙিনায় একটি ‘সন্দেহজনক বস্তু’ দেখতে পেয়ে ওই বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে গিয়ে বিস্ফোরণের মুখে পড়ে। এতে বাড়ির মালিক, তার ছেলে ও আমাদের একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

বিস্ফোরণে ওই পরিবারের আরও দুই সদস্যসহ আমাদের আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

তবে এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন