© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ মারা গেছেন

শেয়ার করুন:
খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ মারা গেছেন

কবির মুরাদ

own-reporter
০৭:৪৬ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, কবির মুরাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৩ দিকে মারা যান। তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

কবির মুরাদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

বিএনপি সূত্রে জানা যায়, এশার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে নিজ এলাকা মাগুরায় মরহুমের দাফন হবে।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন