© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

শেয়ার করুন:
সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই
own-reporter
১০:০৮ এএম | ১৫ ডিসেম্বর, ২০১৯

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন। রোববার ভোরে রাজধানীর সিটি হসপিটালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথ্বী রাজের ভাই ঋতু রাজের দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

সেখান থেকে পৃথ্বী রাজকে দ্রুত সিটি হসপিটালে নেয়া হয়। পরীক্ষা শেষে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পৃথ্বী রাজ সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতে কাজ করতেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন