© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপালে বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি

শেয়ার করুন:
নেপালে বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি
international-desk
০৬:৫০ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৯

নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন।

রোববার সকালে নেপালের সিন্ধুপালচোক জেলার সানকোশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এএনআইএ।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, নেপালের কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ভক্তপুর যাওয়ার পথে সানকাশি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে সেনা সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন