© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের

শেয়ার করুন:
মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ এএম | ১২ নভেম্বর, ২০২৫
মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ এ বিষয়ে অংশ নিচ্ছে না। সম্প্রতি দেশটির পক্ষ থেকে চিঠি দিয়ে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।

মিয়ানমারের প্রথম দফার জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির প্রথম জাতীয় নির্বাচন। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি।

টিজে/টিএ 

মন্তব্য করুন