© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে বিএনপির বিক্ষোভ

শেয়ার করুন:
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে বিএনপির বিক্ষোভ
own-reporter-barisal
০৮:০২ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৯

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।

রোববার সকালে নগরীতে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে দলটি।

সকালে সদররোডের বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপরদিকে অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন