© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ

শেয়ার করুন:
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ এএম | ১২ নভেম্বর, ২০২৫
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে চার হাজার ১৮৮ টাকা।এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ আট হাজার ৪৭১ টাকায়।

আজ বুধবার ( ১২ নভেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। 

গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। 

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তীত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।

এমআর/টিএ 

মন্তব্য করুন