© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও ঢাকায় দুপুর পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত

শেয়ার করুন:
আজও ঢাকায় দুপুর পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ১২ নভেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে।

সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।

এদিকে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে এই জনপদের তাপমাত্রা। আজ সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এমকে/এসএন

মন্তব্য করুন