© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল চীনের হংকি সেতু

শেয়ার করুন:
উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল চীনের হংকি সেতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ১২ নভেম্বর, ২০২৫
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জাতীয় মহাসড়কের ওপরের হংকি সেতু (Hongqi Bridge) উদ্বোধনের মাত্র কয়েক মাস পরই আংশিকভাবে ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের ঢাল ও রাস্তায় ফাটল দেখা যাওয়ায় ৭৫৮ মিটার দীর্ঘ এই সেতুটি সোমবার বিকেলে বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ হলে ভূমিধস শুরু হয়। এতে সেতুর অ্যাপ্রোচ অংশ এবং রাস্তাটি পুরোপুরি ধসে পড়ে। অবশ্য এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেতুটির স্তম্ভগুলো ভেঙে পড়ার আগে একটি বিশাল ধুলোর মেঘ তৈরি হচ্ছে এবং স্তম্ভগুলি নিচের পাথর ও পানির মধ্যে পড়ছে।

চলতি বছরের শুরুর দিকে সেতুটির নির্মাণ কাজ শেষ হলে গত ২৮ই সেপ্টেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটির অবস্থান চীনের মূল ভূখণ্ডকে তিব্বতের সঙ্গে সংযোগকারী মহাসড়কে। কাছেই দাদু নদীর গিরিসংকটে নির্মাণাধীন শুয়াংজিয়াংকু জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ। প্রায় এক দশক ধরে নির্মাণাধীন এই বাঁধটি সম্পূর্ণ হলে এটি বিশ্বের সর্বোচ্চ বাঁধ হবে।

তথ্যসূত্র: বিবিসি, এবিসি নিউজ

এমকে/এসএন

মন্তব্য করুন