© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বারাণসী’ না ‘সঞ্চারী’? এসএসএমবি ২৯-এর নাম নির্ধারণে বিভ্রান্তি

শেয়ার করুন:
‘বারাণসী’ না ‘সঞ্চারী’? এসএসএমবি ২৯-এর নাম নির্ধারণে বিভ্রান্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ১২ নভেম্বর, ২০২৫
এস এস রাজামৌলি আর মহেশ বাবুর পরবর্তী মহাকাব্যিক চলচ্চিত্র ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। আপাতত নাম ‘এসএসএমবি ২৯’ হলেও, ছবির আসল নাম নিয়ে চলছে জোর জল্পনা। বহুদিন ধরে গুঞ্জন ছিল-ছবিটির নাম হবে ‘বারাণসী’। কিন্তু হঠাৎই প্রকাশিত হয়েছে এক উচ্ছ্বাসভরা গান-‘সঞ্চারী’। এই গান প্রকাশের পরই ভক্তদের মনে প্রশ্ন-তাহলে কি ছবির নাম আসলেই ‘সঞ্চারী’? নাকি এটি রাজামৌলির কৌশলী বিভ্রান্তি সৃষ্টি করার উপায়?

বিশ্বভ্রমণ ঘিরে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া ও প্রিথ্বিরাজ সুকুমারন। এমন তারকাবহুল আয়োজন স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের প্রত্যাশাকে আকাশছোঁয়া করে তুলেছে। রাজামৌলির প্রতিটি ছবিই যেন একেকটি নতুন জগতের দরজা খুলে দেয়-তাই এবারও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু এই নাম-রহস্য।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আসছে ১৫ নভেম্বর। সেদিন হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে জমকালো আয়োজনে উন্মোচিত হবে ছবির আনুষ্ঠানিক নাম। ততক্ষণ পর্যন্ত ভক্তদের আলোচনা, অনুমান আর সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কই যেন ‘সঞ্চারী’র মতোই ছড়িয়ে পড়েছে চারদিকে।

পিএ/এসএন

মন্তব্য করুন