© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা

শেয়ার করুন:
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা
own-reporter
০৭:৫৮ পিএম | ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নেতারা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা এ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় যোগ দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন