© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, পরদিন বিকেলে জামিন

শেয়ার করুন:
রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, পরদিন বিকেলে জামিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ পিএম | ১২ নভেম্বর, ২০২৫
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) মনোহরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার সাহাবউদ্দিনকে কুমিল্লার আদালতে পাঠায়। পরে বিকেলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আমার কাছে মনোহরগঞ্জে যে রাজনৈতিক মামলা আছে, আমি তা দিয়েছি। বিএনপির পার্টি অফিসে আগুন বা নাশকতা মামলা দিয়েছি। এখানে আদালত যদি জামিন দেয়, সেখানে আমার কী করার আছে। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে কেউ বাদী হয়ে মামলা দেয়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন