© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার মতো তাদের সেফ এক্সিটের সুযোগ থাকবে না: সাদিক কায়েম

শেয়ার করুন:
শেখ হাসিনার মতো তাদের সেফ এক্সিটের সুযোগ থাকবে না: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ এএম | ১৩ নভেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করে, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সেফ এক্সিট পাওয়ার সুযোগ থাকবে না।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদশর্নীতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এ সময় সাদিক কায়েম আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধকরণে তাদের দোসরদের সমূলে উৎপাটন, মুজিববাদ নির্মূলকরণ, জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

এদিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে দেশে সংঘটিত গুম-খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।

এ সময় দেশকে যারা অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন