© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কিত নাগরিকত্ব আইনের বৈধতার ব্যাখ্যা চেয়ে মোদী সরকারকে আদালতের নোটিশ

শেয়ার করুন:
বিতর্কিত নাগরিকত্ব আইনের বৈধতার ব্যাখ্যা চেয়ে মোদী সরকারকে আদালতের নোটিশ
international-desk
০২:১৩ পিএম | ১৮ ডিসেম্বর, ২০১৯

স‌ংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতার ব্যাখ্যা চেয়ে মোদী সরকারকে নোটিশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বুধবার এ নোটিশ করে।

ভারতের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল নতুন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এখন পর্যন্ত ৬০টি মামলা দায়ের করেছে। এসব মামলা দায়েরের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মোদী সরকারকে এ নোটিশ করে। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। এ দিনই মোদী সরকারকে আদালতে তাদের নোটিশের জবাব দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি মোদী সরকার সংসদের নাগরিকত্ব বিষয়ক এক বিতর্কিত আইন পাশ করে। এই আইনটি পাশ হওয়ার সাথে সাথে ভারতসহ পুরো বিশ্বজুড়ে সমালোচনা ও বিতর্ক দেখা দেয়। ভারতের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন