© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীর ‘অশ্লীল’ ছবিতে হৈচৈ!

শেয়ার করুন:
পরীর ‘অশ্লীল’ ছবিতে হৈচৈ!

ঢালিউড অভিনেত্রী পরীমনি

entertainment-reporter
০৫:১৮ পিএম | ১৮ ডিসেম্বর, ২০১৯

কিছুদিন আগে ঢালিউড অভিনেত্রী পরীমনি ফেসবুকে খোলা পিঠের একটি ছবি পোস্ট দিয়েছেন। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। সৃষ্টি করছে নানা বিতর্ক ও সমালোচনার। 

ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পর এ পর্যন্ত লাখের বেশি লাইক পড়েছে। 

এদিকে চলচ্চিত্রে পরীমনির অভিষেক হওয়ার আগে ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

পরী প্রথম শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন