© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ, ১২ দলীয় জোটের প্রতিক্রিয়া প্রকাশ

শেয়ার করুন:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ, ১২ দলীয় জোটের প্রতিক্রিয়া প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ১৩ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত।
 
নেতারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে যে ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিয়েছেন- তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ। দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল। এরমধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে বলে মনে করেন তারা।
 
নেতারা বিবৃতিতে আরও উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি, দেশের সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এ ঘোষণার পর আর কোনো নতুন দাবি উত্থাপন না করে পুরোপুরি  নির্বাচনি কর্মকাণ্ডে নিয়োজিত হবেন। জাতীয় নির্বাচনে পাশাপাশি একইদিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।

বিবৃতিতে স্বাক্ষর করেন, ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার, জোটের মুখপাত্র এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবার পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।

টিজে/টিএ 

মন্তব্য করুন