© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ এএম | ১৪ নভেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে যে স্থানে আগুন দেয়া হয়, এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেয়ার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসে।
 
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেলাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়।
 
ওসি আরও জানান, এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন