© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেক্সিকোয় যাত্রীবাহী ভ্যান-ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ১৪

শেয়ার করুন:
মেক্সিকোয় যাত্রীবাহী ভ্যান-ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ১৪
international-desk
০৫:১১ পিএম | ১৯ ডিসেম্বর, ২০১৯

মেক্সিকোর হ্যালিসকো রাজ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী ভ্যানের ধাক্কায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

হ্যালিসকোর একটি মহাসড়কে বুধবার এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মহাসড়কের একপাশে দাঁড়িয়ে থাকা গাছের গুড়ি ভর্তি ট্রাকে যাত্রীবাহী ভ্যানটি ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটে। আহত হয় এক শিশুসহ দুইজন।

আহত দুই জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে অনেকের দেহ পুরোপুরি দগ্ধ হয়ে গেছে। উদ্ধার অভিযানের কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন