© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে বিরোধী দল কে, সিদ্ধান্ত বুধবার

শেয়ার করুন:
সংসদে বিরোধী দল কে, সিদ্ধান্ত বুধবার
own-reporter
০৪:০৮ পিএম | ০১ জানুয়ারি, ২০১৯

জাতীয় পার্টি সরকারের সাথে থাকছে, না বিরোধী দলে থাকবে, বুধবার দলের যৌথসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে ‍তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, বুধবার পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে অনুষ্ঠেয় যৌথসভায় সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে না কি বিরোধী দলে থাকবে। এরপর মহাজোটের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হবে ।

নির্বাচনের ফলাফলে তার দল সন্তুষ্ট না জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি এখন ‍দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। এই নির্বাচনে আমাদের আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। আগামী ‍দিনে জাতীয় পার্টি যাতে একক ভাবে ক্ষমতায় যেতে পারে সে জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন