নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ১৪ নভেম্বর, ২০২৫
গভীর রাতে নিজের ভক্তদের উদ্দেশে যেন এক অঘোষিত জীবনপাঠই রেখে গেলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। বহুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার লেখা কয়েকটি পঙ্ক্তি ঘুরে বেড়াচ্ছে ভক্তদের টাইমলাইনে। সেখানে নেই কোনো বাড়তি চাকচিক্য, নেই অন্যকে ছোট দেখানোর তীব্রতা। বরং আছে নিজের ভেতরের মানুষটিকে আরও শানিত করার আহ্বান।

আমিশা বললেন, তুলনা করতেই হলে নিজের সঙ্গেই করো। কারণ মানুষ যতবার নিজের দুর্বলতা, শক্তি আর স্বপ্নকে নিয়ে ভাবতে শুরু করে, ততবারই জীবনের পথ পরিষ্কার হয়। তিনি বুঝিয়ে দিলেন, অন্যের সাফল্য কিংবা অর্জন দেখে মন খারাপ করার কোনো মানে নেই। কারণ প্রতিটি মানুষের পথ আলাদা, লড়াই আলাদা, আর গন্তব্যও আলাদা।
তার ভাষায়, জীবনটা আসলে নিজের। তাই নিজেকে আরও ভালো করতে শিখলেই পথ তৈরি হয়। এই সহজ সত্যি কথা বলেই যেন আবারও ভক্তদের মনে জায়গা করে নিলেন তিনি। অভিনয়জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উঠে আসা এই ভাবনাগুলো তরুণ প্রজন্মের মাঝে নতুন অনুপ্রেরণা ছড়াচ্ছে।
আরপি/এসএন