একটা ঘটনাবহুল দিন পার করল বাংলাদেশ : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, একটা ঘটনাবহুল দিন পার করল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভা শেষে আনইউজুয়াল ওয়েতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দুপুর আড়াইটার সময় ভাষণ দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে জুলাই সনদ অনুমোদিত হয়েছে। জুলাই চার্টার এবং গণভোট আর জাতীয় নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদ এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে, চারটি প্রশ্ন থাকবে গণভোটে। এটাও গণভোটের জন্য নতুন বিষয় এবং এই ধরনের চারটি বিষয়ে প্রশ্ন রেখে ৪০-এরও বেশি বিষয়ে জনমত যাচাইয়ের যে চেষ্টা সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয়।

জিল্লুর রহমান বলেন, বিএনপি বলেছে সংবিধান সংস্কার পরিষদের কথা যেটা বলা হয়েছে, সেটা ঐকমত্য কমিশনের সভায় আলোচনা হয়নি।

উচ্চকক্ষে পিআরের বিষয়টি নিয়েও তাদের ভিন্নমত রয়েছে। নোট অব ডিসেন্ট রয়েছে। সেগুলো নিয়ে কিভাবে প্রধান উপদেষ্টা বা তার সরকার এই সিদ্ধান্ত দিলেন?

জিল্লুর আরো বলেন, জামায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, জন-আকাঙ্ক্ষা এতে পূরণ হয়নি। তারা দাবি করেছিলেন গণভোট আগে হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে, বিএনপি-জামায়াত কেউই সন্তুষ্ট নয়। এনসিপি বরাবর বলে এসেছে, জুলাই সনদে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কোনো অর্ডিন্যান্স হয় না, আদেশ হয় না। সেটা স্বাক্ষর করেছেন যেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026