© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ম কি ঠিক করবে আমি ভারতীয়?

শেয়ার করুন:
ধর্ম কি ঠিক করবে আমি ভারতীয়?

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

entertainment-desk
১২:০৮ পিএম | ২০ ডিসেম্বর, ২০১৯

ভারতের প্রশ্নবিদ্ধ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। বিশেষ করে ভারতের রাজধানী নয়াদিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, লখনৌসহ অন্যান্য বেশকিছু শহরে বিক্ষোভ চলছে। এ নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লিখছেন।

ঠিক এমন সময় প্রশ্ন উঠেছে বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ধর্ম নিয়ে। জানা গেছে, তার বাবা এক ধর্মের মা অন্য ধর্মের। তাই প্রশ্ন উঠেছে তিনি কোন ধর্মের?

ভারতের জনপ্রিয় বলিউড তারকা দিয়া মির্জা প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি কোন ধর্ম পালন করেন টুইটারে সে কথাও জানিয়েছেন। দিয়া মির্জা টুইটে লিখেছিলেন, আমার মা হিন্দু ,আমার বায়োলজিক্যাল বাবা খ্রিস্টান, কিন্তু আমার পালক পিতা একজন মুসলমান। আমার সমস্ত রকমের কাগজপত্রে ধর্মের জায়গায় আমি ফাঁকা রাখি, ধর্ম কি ঠিক করবে আমি ভারতীয় কিনা? এরকম কখনো হয়নি আর আশা করি কখনও হবেও না।

দিয়ার সেই পোস্টে বলিউড অভিনেতা সঞ্জয় খানের মেয়ে জুয়েলারি ডিজাইনার ফারহা খান লিখেছেন, আমার বাবা মুসলিম, আমার মা পার্সি, আমার ভাই-বোনেরা হিন্দুদের বিয়ে করেছে। আমার বাচ্চাদের ভাই বোন মুসলিম, হিন্দু ও খ্রিস্টান। আমরা সব ধর্মের অনুষ্ঠান একসঙ্গে পালন করি। আমরা আসলে মানবতার ধর্ম পালন করি। যেকোনো ফরমেই আমি ভারতীয় লিখি। ধর্ম কখনই আমার পরিচয় নয়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন