© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজুড়ে নিহত ৮

শেয়ার করুন:
বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজুড়ে নিহত ৮
international-desk
০২:৩১ পিএম | ২০ ডিসেম্বর, ২০১৯

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত পুরোভারত। চলছে বিক্ষোভ সমাবেশ। পুলিশের গুলিতে বৃহস্পতিবার তিন প্রতিবাদকারী নিহত হয়েছেন।

ভারতের কর্ণাটক রাজ্যের মেঙ্গালুরু শহরে দুইজন, উত্তর প্রদেশের লখনৌ শহরে একজন নিহত হন। রাজ্য দুইটি বিজেপি শাসিত। এদিকে, রাজ্য দুইটির বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার।
সূত্র: ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।

এর আগে আসামে পাঁচজন বিক্ষোভকারী নিহত হন।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন