© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ. লীগের সম্মেলনে জিএম কাদেরের নেতৃত্বে জাপার প্রতিনিধি দল

শেয়ার করুন:
আ. লীগের সম্মেলনে জিএম কাদেরের নেতৃত্বে জাপার প্রতিনিধি দল
own-reporter
০৫:২৩ পিএম | ২০ ডিসেম্বর, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নিয়েছে। শুক্রবার সম্মেলন শুরুর পরই এই প্রতিনিধি দল সম্মেলনস্থলে পৌছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, এসএম ফয়সল চিশতি ও সুনীল শুভ রায়।

প্রসঙ্গত, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার বিকাল থেকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম সম্মেলন শুরু হয়েছে। বিকাল তিনটায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

টাইমস/ এসএন/টিএইচ

মন্তব্য করুন