© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র করছে: মুরাদ

শেয়ার করুন:
ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র করছে: মুরাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ এএম | ১৫ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলা ও পৌরসভার ১৪৭টি ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, গত সাড়ে ১৭ বছর রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তিহীন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় সাজার রায় দেওয়া হয়েছে। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মামলা, গুম, খুনসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, এই সময়ে ধর্মের নামে ব্যবসা করা একটি ইসলামী দল ফ্যাসিস্টদের আশ্রয়ে থেকে মোটাতাজা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তারা ফ্যাসিস্টদের ছাতার নিচ থেকে একে একে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। এই শক্তি ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।  

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খন্দকার আইয়ুব, সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

ইউটি/টিএ

মন্তব্য করুন