আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প : কেঁপে উঠল ভারত-পাকিস্তান
আফগানিস্তানে অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। এর তীব্রতা এতই বেশি ছিল যে, ভারত ও পাকিস্তানের বিভিন্ন শহরও কেঁপে উঠে ভূমিকম্পের ঝাঁকুনিতে।
এই ভূমিকম্পের কেন্দ্র (উৎপত্তিস্থল) ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকিস্তানের কাছে ভূ-পৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।
শুক্রবার সন্ধ্যায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। খবর ইকোনোমিক টাইমস ও খালিজ টাইমসের।
এদিকে পাকিস্তান আবহাওয়া দপ্তর জানিয়েছে, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, মুররেসহ পাকিস্তানের উত্তরাঞ্চল এই ভূমিকম্পে কেঁপে উঠে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৫ টা ৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে দিল্লি। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৩ ছিল বলে দাবি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।#
টাইমস/এসএন