© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিত্রনায়িকা কেয়া এবার পুলিশ অফিসার!

শেয়ার করুন:
চিত্রনায়িকা কেয়া এবার পুলিশ অফিসার!

সাবরিনা সুলতানা কেয়া

entertainment-reporter
০৪:১০ পিএম | ২২ ডিসেম্বর, ২০১৯

একসময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে। দীর্ঘ চারবছর পর ‘ইয়েস ম্যাডাম’ নামে একটি নতুন সিনোমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফিরেছেন এই অভিনেত্রী।

এতে পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, আসলে দীর্ঘ চারবছর পর অভিনয়ে ফিরলাম। সবশেষ ‘ব্ল্যাকমানি’ সিনেমায় অভিনয় করেছিলাম। ভালোই লাগছে নতুন এ কাজটি করে। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে।

‘ইয়েস ম্যাডাম’ সম্পর্কে চিত্রনায়ক শিপন মিত্র বলেন, রাজধানীর হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং হাউজে এর কাজ শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যে কেয়ার সঙ্গে শুটিং করছি। ছবিটির গল্প দারুণ। সিকোয়েন্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেরও কাজ চলছে।

জানা গেছে, ‘ইয়েস ম্যাডাম’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

নির্মাতা বলেন, প্রিয়াংকা শুটিং হাউজের পর ৩০০ ফিটের আসিয়ান সিটিতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। এরপর ডিপজল ভাইয়ের বাড়িতে টানা শুটিং চলবে। সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা নিয়ে এই সিনেমার প্রেক্ষাপট।

ছবিটিতে কেয়া-শিপন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, আমিন খান, রেসি, আমান রেজা, রেবেকাসহ অনেকে। এটি প্রযোজনা করছে টুঙ্গিপাড়া চলচ্চিত্র।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন