© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে এনসিপি নেতার পদত্যাগ

শেয়ার করুন:
ময়মনসিংহে এনসিপি নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভালুকা প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি নিজের পদত্যাগপত্রের একটি ফটোকপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

পদত্যাগপত্রে মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি এনসিপি ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

তবে এ বিষয়ে জানতে চাইলে প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিন বলেন, ‘আমি কারো কোনো পদত্যাগপত্র পাইনি।’

এসএন 


মন্তব্য করুন