© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানালেন আতিফ আসলাম

শেয়ার করুন:
দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানালেন আতিফ আসলাম

আতিফ আসলাম

entertainment-desk
১২:১০ পিএম | ২৩ ডিসেম্বর, ২০১৯

পাকিস্তানি সংগীত শিল্পী আতিফ আসলাম। ভারতেও যার জনপ্রিয়তা আকাশচুম্বী। এবার তিনিই দিলেন নতুন সুসংবাদ। শীতের শুরুতে বাবা হয়েছেন আতিফ আসলাম। অবশ্য এবারই প্রথম নয় এর আগেও সন্তানের বাবা হয়েছিলেন তিনি।

আতিফ জানিয়েছেন, কয়েকদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সারা ভরবানা।

ইনস্টাগ্রামে শিল্পী আতিফ আসলাম দ্বিতীয়বারের বাবা হওয়ার খবর জানিয়ে লেখেন, সৃষ্টিকর্তাকে আরও একবার ধন্যবাদ। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

তবে আতিফ তার পোস্টে জানাননি তিনি পুত্র নাকি কন্যা সন্তানের বাবা হয়েছেন। শুধু জানিয়েছেন বাবা হয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারও ছেলের বাবা হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে সারা ভরবানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ২০১৪ সালেই জন্ম হয় আতিফ ও সারার প্রথম সন্তান আহাদের। এরপর ২০১৯ সালের শেষে এসে আবার বাবা-মা হন তারা।

এদিকে ২০০৫ সালে ‘ও লমহে’ গানটি গেয়ে বলিউডে ডেবিউ হয় আতিফের। তারপর থেকে বলিউডের বহু ছবিতে গান গেয়েছেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন