© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিতে পোশাকের গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৯

শেয়ার করুন:
দিল্লিতে পোশাকের গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৯
international-desk
০২:০৭ পিএম | ২৩ ডিসেম্বর, ২০১৯

ভারতের দিল্লিতে একটি পোশাকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রোববার রাত সাড়ে ১২টার দিকে দিল্লির উত্তর-পশ্চিমের কিরারি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলনা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসেই উত্তর দিল্লির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৪৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন