© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজারবার ফাঁসি দিলেও হাসিনার জন্য কম হবে : মীর স্নিগ্ধ

শেয়ার করুন:
হাজারবার ফাঁসি দিলেও হাসিনার জন্য কম হবে : মীর স্নিগ্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ এএম | ১৭ নভেম্বর, ২০২৫
জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

তিনি বলেন, গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা- শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক।

এক প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেন, ফাঁসির প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো কারণ নেই। কারণ ৫ আগস্টই জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন