© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় ৩০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি

শেয়ার করুন:
ঢাকায় ৩০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি
own-reporter
০৫:০৮ পিএম | ২৩ ডিসেম্বর, ২০১৯

‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির উদ্যোগে সমাবেশ করা হবে। সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ওইদিন দেশব্যাপী বিএনপির প্রতিটি কার্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

তিনি বলেন, গোটা জাতির প্রত্যাশা ছিল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সদ্য শেষ হওয়া আওয়ামী লীগের কাউন্সিলে দিকনির্দেশনা থাকবে। কিন্তু জাতি চরমভাবে হতাশ হয়েছে। কোনও পথ কিংবা আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের এই কাউন্সিল।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন