২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাস এলাকার রাস্তাগুলোতে যানজট মুক্ত রাখার লক্ষ্যে সাধারণ যানবাহন চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
শুধু সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিদের যানবাহন এবং আমন্ত্রিত অতিথিদের পরিবহন ছাড়া অন্য কোনো যান ঢুকতে পারবে না। যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এমকে/এসএন