© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বহু বিতর্কের পর নীরবতা ভাঙলেন আফতাব শিবদাসানি

শেয়ার করুন:
বহু বিতর্কের পর নীরবতা ভাঙলেন আফতাব শিবদাসানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ১৭ নভেম্বর, ২০২৫
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'মাস্তি'-এর চতুর্থ কিস্তি 'মাস্তি ৪'-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার প্রত্যাবর্তনের আগেই গত কয়েক বছর ধরে তাকে ঘিরে চলতে থাকা নানা বিতর্ক ও চর্চায় মুখ খুলেছেন এই তারকা।

বিশেষ করে বহু বছর আগে মাদক কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং সেটে তার আচরণের প্রশ্ন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আফতাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফতাব এই অভিযোগগুলো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এই বিষয়গুলোকে তিনি কখনও তেমন গুরুত্ব দেননি।



আফতাব শিবদাসানি বলেন, ‘আমার সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব এটি। আমি জীবনের প্রথম দিকে একটি জিনিসই শিখেছি সত্যি সবসময় নীরব থাকে। আর সত্যিকে কখনও জোর করে প্রমাণ করারও প্রয়োজন হয় না। এই বিষয়টিকে মাথায় রেখেই আমি কোনো কিছু ন্যায্য, অন্যায্য প্রমাণ করব না।’

নিজের জীবনের সত্য সম্পর্কে নিশ্চিত অভিনেতা আরও বলেন, ‘আমি জানি সত্যিটা কী। যারা আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা জানে আমার জীবনের সত্যিটা কী। তবে যারা মনে করেছেন আমার ব্যাপারে খারাপটাই বিশ্বাস করবেন, তারা আমি চাই বা না চাই, এটায় বিশ্বাস করবেই। এমনকি যদি আমি ছাদ থেকে চিৎকার করেও বলি, ভাই আমি এটা করিনি তবু বিশ্বাস করবে না।’

তার কথায়, ‘প্রথমত, এই ইন্ডাস্ট্রি খুবই নির্মম। দ্বিতীয়ত, আমার অনেক শত্রু ছিল। অনেকেই আমার সম্পর্কে খারাপ কথা বলত। কিছু মানুষ আমাকে যেমন পছন্দ করে না, কেউ কেউ আবার আমায় ঘৃণাও করে না। কারণ তারা আমায় পুরোপুরি চেনে না।’

এসএন 

মন্তব্য করুন