© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাসক নয়, সেবক হয়ে উঠার রাজনীতি করুন: শিশির মনির

শেয়ার করুন:
শাসক নয়, সেবক হয়ে উঠার রাজনীতি করুন: শিশির মনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ১৭ নভেম্বর, ২০২৫

হাসিনার রায় ঘোষণার পর সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, আজকের এই রায়ে সকলের জন্যই শিক্ষা আছে। শাসক নয়। সেবক হয়ে উঠার রাজনীতি করুন।


সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

এমআর/টিকে 

মন্তব্য করুন