© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৭ পিএম | ১৭ নভেম্বর, ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে উত্তেজনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়।

তাদের নিজের স্বার্থ আছে। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের বলার দরকার, এসব করার প্রয়োজন নেই। যারা উস্কানি দেয়, তারা নানা উদ্দেশ্যে এটা করে।’ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি আতঙ্কজনক নয়। ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত, তাদের ধরা হচ্ছে। ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনার বিষয়ে তিনি বলেন, সেলফ ডিফেন্সের অধিকার সব নাগরিকের আছে।

শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি পাঠানোর বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সেই উদ্যোগ নেওয়া হবে।

এর আগে দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী বুলডোজারসহ মিছিল নিয়ে ধানমন্ডি ৩২–এর দিকে রওনা হন। সেখানে গিয়ে তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেন।

এক পর্যায়ে পুলিশ মিছিলটি থামাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুটো বুলডোজার আটকে দেয়।

আইকে/টিএ

মন্তব্য করুন