© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে নিহত ২৫

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে নিহত ২৫
international-desk
০২:০৯ পিএম | ২৪ ডিসেম্বর, ২০১৯

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।

স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১২টার দিকে দেশটির সাউথ সুমাত্রা প্রদেশের লিকু লেমাতাং পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, সাউথ সুমাত্রার বেংকুল শহর থেকে ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি পালেমবাংয়ে যাচ্ছিল। পথে লিকু লেমাতাং এলাকার পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচের নদীতে পড়ে যায়।

এ ঘটনায় ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে কি কারণে দুর্ঘটনা ঘটে সে বিষয়ে জানা যায়নি।

স্থানীয় পুলিশের শীর্ষ কর্তা ডলি গুমারা জানান, জীবিতদের উদ্ধারে তার বাহিনী অগ্রাধিকার দিচ্ছে। ঘটনার পর থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন