© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজহারীকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব

শেয়ার করুন:
আজহারীকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ১৯ নভেম্বর, ২০২৫
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন- এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি সঠিক নয়, বরং গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান তিনি।

এদিকে এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন।

কেএন/টিএ

মন্তব্য করুন